নিয়ামতপুরের বরেন্দ্র আলিম মাদ্রাসায় ৮শ চারা গাছ কর্তনের অভিযোগে একজন আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৩:৫১ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরের বরেন্দ্র আলিম মাদ্রাসা মাঠে রোপিত ৮শ চারা গাছ কর্তনের অভিযোগে একজনকে আটক করে পুলিশ। আটককৃত হলেন উপজেলার সদর ইউনিয়নের চকভবানী (বরেন্দ্র বাজার) গ্রামের মৃত- মজু সরদারের ছেলে নাজমূল হক (৩০)।

মাদ্রাসা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২ টা হতে ২টার মধ্যে কে বা কাহারা প্রধানমন্ত্রীর ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে মাদ্রাসার মাঠের চারিধারে রোপিত ১ হাজার ২শ চারা গাছের মধ্যে ৮শ চারা গাছ কেটে ফেলে।

চারা গাছ জোগানদাতা উপজেলার পানিশাইল গ্রামের ইউনুস উদ্দিন সরদার বলেন, আমরা রাত ১২টা পর্যন্ত গভীর নলকুপ থেকে জমিতে পানি নিচ্ছিলাম। তখন পর্যন্ত চারা গাছগুলো ঠিক ছিল। আমার ধারণা রাত ১২টার হতে ২টার মধ্যেই এই অঘটন ঘটেছে।

বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে আমার মাদ্রাসা মাঠের চারিধারে রোপিত ১ হাজার ২শ চারা গাছের মধ্যে ৮শ চারাই  কেটে, ভেঙ্গে ফেলে। আমি সকালে জানতে পারার সাথে সাথে মাঠে এসে অনেকক্ষন চোখের পানি ফেলেছি।  আমি আইনের আশ্রয় নিয়েছি। এলাকাবাসীর অভিযোগে প্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ। আমি চাই সঠিক দোষী যেন শাস্তি পায়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম ও অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃত নাজমূল হক আগেও একবার নারী কেলেঙ্কারীর কারণে গ্রেফতার হয়েছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ