মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার টুপিপাড়া আলোকিত প্রাইভেট স্কুলের ৪র্থ শ্রেনীর মেধাবী ছাত্র কাজী আল ফরহাদের আত্বার মাগফিরাত কামনায় আজ (২৩ সেপ্টেম্বর) সোমবার সকালে আলোকিত প্রাইভেট স্কুলে দোয়া মাহফিল,শোকসভা ও কালো ব্যাচ ধারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় কুরআন খতম,দোয়া দরুদ,কালেমা পাঠ করা হয়।
এ সময় নিহত কাজী আল ফরহাদের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ,স্কুলের ছাত্র-ছাত্রী এবং সহপাঠীরা উপস্হিত ছিলেন।
উল্লেখ্য গত (১৮ সেপ্টেম্বর) বুধবার খামারপাড়া গোরস্হান মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
You must be logged in to post a comment.