নির্বাচন উপলক্ষে দরগাডাঙ্গাতে যুবলীগের কর্মী সভা 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮, ১০:০৫ অপরাহ্ন

একেএম,বাবু, রাজশাহী।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০শে ডিসেম্বরকে সামনে রেখে (তানোর গোদাগাড়ী) রাজশাহী১ অাসনের (এমপি) জেলা অা,লীগের সংগ্রামী সভাপতি, অালহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে ৮১টি ওয়ার্ডে নিয়মিত নির্বাচনী প্রচার-প্রচারনা করেছে তানোর উপজেলা যুবলীগ? এদিকে প্রাপ্ত খবরে দেখা গেছে, অাগামী নির্বাচনী প্রচার প্রচারনা কি ভাবে করা হবে সে উপলক্ষে কলমা ইউনিয়ন যুবলীগের অায়োজনে নির্বাচনী বর্ধিত সভা ৭ই ডিসেম্বর শুক্রবার দুপুরে দরর্গাডাঙ্গা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাতে যুবলীগ সভাপতি অাফজাল মাষ্টারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন জেলা যুবলীগের সহ-সভাপতি মোজাহেদুল ইসলাম মানিক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন, জেলা অা,লীগের এাণবিষয়ক সম্পাদক শরিফ খাঁন, ভারপ্রাপ্ত তানোর উপজেলা অা,লীগের সভাপতি, খাদেমুন নবী বাবু চৌধুরী, কলমা ইউপি সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন। তানোর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জোবায়ের হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোরশেদুল মোমেনিন রিয়াদ, সাধারন সম্পাদক নাইমুর রহমান সবুজ, (সাবেক) ছাত্রলীগ নেতা সৈনিক লীগের তানভীর রেজা সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাপ্ত খবর সূত্রে, জানা গেছে,নৌকার মাঝি ওমর ফারুক চৌধুরীর সু-নিশ্চিত বিজয় কিভাবে করা যাবে সে সব বিষয়ে সে খানে অালোচনা করা হয়েছে। তাছাড়া উক্ত সভাতে উপস্থিত নেতাদের মতামত পাওয়া গেছে,এ অাসনে ওমর ফারুক চৌধুরীর বিজয় ছাড়া এ অাসনে তার কোন বিকল্প নাই তানোর-গোদাগাড়ীতে।

অপরদিকে,বিনা খরচে অনেক অসহায় পরিবারদের মাঝে চাকুরী দিয়েছেন এমপি ওমর ফারুক চৌধুরী প্রধান বক্তা এ সব কথা বলেন। তাছাড়া পুরো অাসনে বয়স্ক ভাতা,বিধবা, প্রতিবন্ধীদের ভাতা, যে কোন ধরনের ভাতা কার্ড বৃদ্ধি হয়েছে ব্যাপক, যোগাযোগ ক্ষেত্রে রাস্তা, ব্রিজ, কালভাট, শিক্ষা ক্ষেত্রে, স্কুল কলেজের বিল্ডিং অাবার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করন, গ্রাম পর্যায়ে কমিউনিটির সেবা, স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের উন্নয়ন করেছে (এমপি) ওমর ফারুক চৌধুরী এসব কথা কর্মী সভাতে যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না তার স্বাগত বক্তব্যে বলেন। সভাতে উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে অাগত নেতা কর্মীরা উক্ত সভাতে উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ