নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৪:১৪ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে এক আদিবাসী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার ২৪ জুলাই ভোর সাড়ে ৪টা হতে ৬টার মধ্যে ঐ যুবক নিজ বাড়ীতে নিজ ঘরে বৈদ্যুতিক তার ঘরের তীরের সহিত গলায় পেচিয়ে আত্মহত্যা করে।

পুলিশ সংবাদ পেয়ে নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করে পরবর্তীতে পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে লাশ পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

মৃত- প্রদীপ মন্ডল (২২), উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামের শ্রী সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে। তবে আত্মহত্যার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

থানা ও পরিবার সূত্রে জানায়, ২৩ জুলাই সোমবার প্রতি রাতের ন্যায় সে রাতেও রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। সকালে বাড়ীর অন্যান্য সদস্যরা তার শয়ন কক্ষে দেখে যে, বৈদ্যুতিক তার ঘরের তীরের সাথে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে আছে। সাথে সাথে থানায় সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার সূত্রে আরো জানা যায়, মৃত প্রদীপ মন্ডলের মানসিক সমস্যায় ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরে পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ