স্টাফ রিপোর্টার।।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদটি প্যাটার্নভুক্ত হওয়ায় এ পদে নিয়োগ এবং এমপিও প্রদানের বিষয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি জারি করা আদেশে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও প্রদানের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে।
নীতিমালা জারি হওয়ার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সহকারী শিক্ষকের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শূন্য পদে নিয়োগের জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যাবে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
You must be logged in to post a comment.