আকর
-নাসরিন পাঠান
রঙ নামান্তরই আলোর খেলা
এটি তখনি অনুভব করি
যখন বৃষ্টি শেষে রঙধনুকে হাসতে দেখি।
যখন কোন রঙই আর অবশিষ্ট থাকে না
পৃথিবীর পিঠে রাত্রি পা রাখে,
দৃষ্টিগোচর সব মিশমিশে কালো
অন্তর্দৃষ্টি সমস্ত আঁধার ভেদ করে
খুঁজে চলে সৃষ্টির অভ্যন্তরীণ আলো।
আনন্দ মাত্রই প্রেম,
এটিও মনে অনুভূত হয় তখনি
যখন ছোটবড় সব খুশিতে প্রিয় মুখগুলো ভিড় করে।
আনন্দ পতনে অন্য আনন্দ-ই পাশে দাঁড়ায়
ভুলতে সহায়তা করে বিগতশোক
বাঁচতে শেখায় নতুন ভাবে…
You must be logged in to post a comment.