সংবরণ
-নাসরিন পাঠান
গোবর-মাটিতে যেকোনো ফসল ভালো জন্মালেও
গোবর-মগজের দূর্গন্ধে অসুস্থ জাতি;
অবগুণ্ঠনে জাতির বিবেক!
শ্রাবণের আকাশ শান্তির বারি ঝরালেও
রক্তস্নাত ভোরের শিউলি;
সদ্যোজাত উদ্ভিদ,
অথচ ইয়া নফসি ইয়া নফসি জপে কালের কুবের।
ক্ষমতার মোয়া মুখে নিয়ে
দাঁত কেলিয়ে হাসে বহুরূপী বেনিয়া,
যাদের হিংস্র থাবায় আক্রান্ত রাষ্ট্র___
বিধানেরা নিরাপত্তার বেষ্টনী টেনে পেছনে হাঁটলেও
ভেষজবিদ্যায় সারিয়ে তুলবে আজকের প্রজন্ম
আজ সে আশাতেই অশ্রু সংবরণ করি।
You must be logged in to post a comment.