নাসরিন পাঠান’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ১১:১০ অপরাহ্ন

সমতা
-নাসরিন পাঠান

কণ্ঠ রোধে
কষ্ট বোধে
স্বস্তি শান্তি
নয় ক্রোধে।

নীতি-রীতি
চিরসাথী
পাশাপাশি
দিয়া-বাতি।

এক হেলে
এক খেলে
বিশ্ব সাজে
লাল-নীলে।

কত দেখি
মিত্র মেকি
ঢেঁড়া পিটে
নগ্ন নেকী।

সন্ধ্যা-ভোর
খুলি-দোর
ভাঙে ভ্রম
কাটে ঘোর।

সর্প বিচ্ছু
ঘুরে পিছু
বিষ ঢেলে
উচু-নিচু।

শূন্য ফেঁড়ে
তারা কেঁড়ে
দ্বীপ জ্বালো
দম্ভ ছেড়ে।

ভুলে বাদ
তিক্ত স্বাদ
যুক্ত করো
কাঁধে কাঁধ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ