নাটোরের নলডাঙ্গা থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি বিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারনা করছে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, উপজেলার মাধনগর ইউনিয়নের হালতি বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে মরদেহটির মুখ মন্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা এই যুবককে ভারী কিছু দিয়ে মুখ মন্ডলে আঘাত করে হত্যা করে ফেলে রেখেছে।
You must be logged in to post a comment.