নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণমিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৪৯ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রাথমিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

“এসো মিলি বন্ধুত্বের টানে এই বিদ্যা প্রাঙ্গণে” এই স্লোগানের মধ্য দিয়ে আজ (৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল আলা ডেন্টু ও শিক্ষক ননী গোপাল ঘোষ রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ণমিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ২০০০ ব্যাচের শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম খান সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন যুগ্ন আহবায়ক মোঃ ডাবলু মোল্যা, শেখ মিজান লবণ ও মির্জা  জুয়েল। পূর্ণমিলনী অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ