মাহবুবুর রহমান, নরসিংদী।।
নরসিংদীতে জেলা অ্যাম্বাসেডরদের ঈদ পুনর্মিলনী ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় নরসিংদী এন কে এম হাইস্কুল এন্ড হোমস মিলনায়তনে নরসিংদী জেলার a2i এর ICT4E এর সকল অ্যাম্বাসেডর গনের ঈদ পুনর্মিলনী ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- মো: মাহবুবুল আলম অ্যাম্বাসেডর নরসিংদী সদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: কবির হোসেন সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা a2i.
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে অতিথিদের আসন গ্রহণ শেষে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ঝরণা সুলতানা জেলা অ্যাম্বাসেডর শিবপুর নরসিংদী। এরপর অ্যাম্বাসেডরবৃন্দ প্রধান অতিথির নিকট তাদের মতামত, কর্মপরিকল্পনা ও সমস্যাবলী তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে শিক্ষাকে ডিজিটালাইজেশন করা প্রয়োজন। সেজন্যই শিক্ষাক্ষত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বেশি করতে হবে। সেই লক্ষেই a2i কাজ করে যাচ্ছে। আর a2i এর কাজকে বাস্তবায়ন করতে জেলা অ্যাম্বাসেডরগনের ভুমিকা অপরিসীম। আর এই অ্যাম্বাসেডরগনের কাজে যে কোন সমস্যায় তিনি সহযোগীতার আশ্বাস দেন। সেই লক্ষে নরসিংদী জেলার শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহারে দেশের সেরা জেলা হিসেবে উন্নিত করতে অ্যাম্বাসেডরগন ২০২১ নামে একটি কর্মপরিকল্পনায় কাজের প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি মহোদয় তাঁর সমাপ্তি বক্তব্যে প্রধান অতিথি ও সকল অ্যাম্বাসেডরদের ধন্যবাদ জ্ঞাপন করেন।