নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এর সেরা ফলাফল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ জুলাই, ২০১৮, ১০:০৯ অপরাহ্ন

মাহবুবুর রহমান, নরসিংদী।।
নরসিংদীতে শতভাগ পাস সহ সেরা ফলাফল অর্জন করেছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় সেরা ফলাফল এর জন্য সুন্দর আগামী গড়ার দৃঢ় প্রত্যয়ে আনন্দ নান্দনিক অভিনন্দন জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা দানবীর  ও শিক্ষাবন্ধু আবদুল কাদির মোল্লা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
 জানাগেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮০৪ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন শিক্ষার্থী।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে। গত ২০১৫ সাল থেকে সেরাদের তালিকা না হলেও নিজেদের ধারাবাহিকতায় অক্ষুন্ন রেখেছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৮০৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাশসহ ২৭১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৩২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৯৪ জন অংশ নিয়ে ৪২ জন ও মানবিক শাখা থেকে ১৭৮ জন অংশ নিয়ে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।
 শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকদের সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল ও মাসিক পরীক্ষা কারণেই এই ভাল ফলাফল হয়েছে। যারা হোষ্টেলে থাকেনি তাদের কলেজের শিক্ষকরা নিয়মিত আমাদের বাসায় এসে খোঁজখবর নিতেন। এ কারনে আমাদেরকে প্রতিনিয়ত লেখাপড়ায় ব্যস্ত থাকতে হচ্ছে যার কারণে আজ আমাদের এ সাফল্য’।
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, ‘ সারাদেশের সকল নামী প্রতিষ্ঠানের ফলাফল যখন বিপর্যয় হয়েছে সে তুলনায় আমাদের তরুণ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষার্থীদের আন্তরিকতায় এবারও আমাদের ফলাফল অনেক ভাল। আমাদের শতভাগ পাশ করেছে। এর ধারাবাহিকতা রক্ষায় আমার নিরন্তর চেষ্টা আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে’।
কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, ‘ এ বছর মাধ্যমিক বোর্ড যে ধরনের প্রশ্ন কাঠামোতে পরীক্ষা নিয়েছে তাতে বলা যায় একজন শিক্ষার্থীর মেধা যাচাই হয়েছে। আর আমাদের কলেজের এ সাফল্য শিক্ষকদের মেধা ও শিক্ষার্থীদের মেধার সেতু বন্ধনের ফসল। এই কলেজের এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক সকাল থেকে শুরু করে মধ্য রাত অবধি তাঁদের নিরন্তর চেষ্টায়ই ধারাবাহিক এই সাফল্য। প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন দিক-নির্দেশক শিক্ষক রয়েছে। ওই শিক্ষক শুধু লেখাপড়া নয়, তাদের খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন থেকে শুরু করে সকল ধরনের চাহিদা পূরণে সবসময় শ্রম দিয়ে আসছে’। তিনি আরো বলেন,নরসিংদী জেলার মোট ৬৪টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪১১ জন,তন্মধ্যে আব্দুল কাদিও মোল্লা সিটি কলেজ পেয়েছে ২৭১ জন,বাকী ৬৩টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন।
গতকাল শনিবার কলেজ প্রাঙ্গনে শ্রেষ্ঠ ফলাফল অর্জনে অভিভাবক ও শিক্ষার্থী শিক্ষকদের এক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। এসময়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা দানবীর, শিক্ষাবন্ধু আবদুল কাদির মোল্লা , বিশেষ অতিথি হিসেবে ছিলেন,নরসিংদী পুলিশ সুপার সাইফুল্ল্যাহ আল-মামুন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ