নব-নির্বাচিত চেয়ারম্যানকে বরন করলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান

এনামুল হক, নিজস্ব প্রতিবেদক,(নওগাঁ) পোরশা।
বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১১:১০ অপরাহ্ন

 

নওগাঁর পোরশা উপজেলার ৪নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদে আজ বুধবার সকাল ১০ ঘটিকায় সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান কে আনুষ্ঠানিকভাবে ফুলের শুভেচ্ছায় বরন করে ক্ষমতা হস্তান্তর করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবু-বক্কার সিদ্দীক।
উক্ত অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান প্রধানসহ গুণীজনেরা নতুন চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউপির সচিব মোঃ ছারোয়ার হোসেন, সকল কর্মচারী সহ নব-নির্বাচিত ইউপি সদস্য ১নং ওয়ার্ড থেকে মোনতাজুর রহমান, ২নং থেকে আঃবারিক, ৩নং থেকে শরিফুল ইসলাম,৪নং থেকে আল মামুন,৫নং থেকে আবু মনছুর রহমান, ৬নং থেকে আঃ ছালাম,৭নং থেকে আঃ বারিক, ৮নং থেকে এনামুল হক, ৯নং থেকে শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা ১,২,৩ নং থেকে রওশন আরা, ৪,৫,৬নং থেকে নূরজাহান ও ৭,৮,৯ থেকে জাহানারা বেগম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ