নওগাঁ-৬ আসন থেকে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের মনোনয়ন ফরম উত্তোলন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮, ৪:৩২ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ আসন (আত্রাই-রানীনগর) জন্য সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের পক্ষে নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানের সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আবু বেলাল হোসেন জুয়েল ও এ্যাডঃ সাব্বির হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুল ইসলামের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল মোত্তালিব হোসেন, বিএনপি নেতা ইয়াকুব আলী মজনুসহ দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ওই আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পর পর ৪ বার বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য যে, মঙ্গলবার পর্যন্ত নওগাঁ জেলায় ৬টি আসন থেকে ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে নওগাঁ-১ আসন থেকে (পোরশা,নিয়ামতপুর ও সাপাহার) আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের ৪জন, নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আওয়ামীলীগ, বিকল্পধারা ও ইসলামী আন্দোলনের ৪জন, নওগাঁ-৩ আসন থেকে (মহাদেবপুর-বদলগাছী) আওয়ামীলীগ, বিএনপি, বিএনএফ ও ইসলামী আন্দোলনের ৫জন, নওগাঁ-৪ আসন থেকে (মান্দা) বিএনপি, স্বতন্ত্র ও সিপিবি ৩জন, নওগাঁ-৫ আসন (নওগাঁ সদর) থেকে বিএনপি ও ইসলামী আন্দোলন ২ জন ও নওগাঁ-৬ আসন ( আত্রাই-রানীনগর) থেকে আওয়ামীলীগ ও বিএনপি ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ