নওগাঁ-১ মানুষের দ্বারে দ্বারে নৌকার জন্য ভোট চাইলেন সাধন চন্দ্র মজুমদার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৮ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ-১ আসনের আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার নিয়ামতপুর উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকার জন্য ভোট চান এবং কুশল বিনিময় করেন। রবিবার বেলা ১১টা হতে কয়েক ঘন্টা ব্যাপি পায়ে হেঁটে প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।

সে সময় সঙ্গে ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যুবলীগ নেতা সেলিম রেজা রিপনসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী। ঐদিন বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম এমনকি প্রত্যেক বাড়ী বাড়ী গণসংযোগ করেন। সাথে গণসংযোগ সঙ্গী হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবেদ আলী দেওয়ান,  শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন স্তারের নেতাকর্মী বৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ