নওগাঁ-১, মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন ৫ প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ২:১৭ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

সকল জল্পনা-কল্পনা শেষ। গত ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নির্বানী মাঠের লড়াই। নওগাঁ-১ আসনটি তিনটি উপজেলা, ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়ন, পোরশা উপজেলায় ৬টি ইউনিয়ন এবং সাপাহার উপজেলায় ৬টি ইউনিয়ন। এ আসনে আওয়ামীলীগের ১জন প্রার্থী, বিএনপির ১জন প্রার্থী, জাতীয় পার্টির ১জন প্রার্থী, বাসদের ১জন প্রার্থী এবং  ইসলামী আন্দোলন বাংলাদেশের ১জন প্রার্থী।

আওয়ামীলীগের প্রার্থী হিসাবে এবার একাদশ জাতীয় সংসদের নির্বাচনে পঞ্চমবারের মত নির্বাচনের মাঠে লড়াইয়ে নেমেছেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বর্তমান সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে রয়েছেন পঞ্চমবারের মত নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ছালেক চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী হিসাবে পোরশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্ত্রীয় কমিটির সদস্য আকবর আলী কালু, বাসদের প্রার্থী মঙ্গল কিসকু এবং  ্ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে লড়ছেন  মোঃ মোস্তাফিজুর রহমান।

গত রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষে এই ৫জন প্রার্থী থাকছেন নির্বাচনী মাঠে। এর পূর্বে এ আসন থেকে আওয়ামীলীগের ১জন, বিএনপির ১২জন, জাতীয় পার্টির ১জন, বাসদের ১জন, এলডিপির ১জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ১জন মোট ১৭জন প্রার্থী তাদের মনোনয়ন উত্তোলন করেছিলেন। ১২জন প্রার্থী বাদ পড়ে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ-১ আসনে কেন্দ্র সংখ্যা ১শ ৫৬টি এবং মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৬ শ ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯শ ৫৫জন এবং মহিলা ভোটার ২ লাখ ০৩ হাজার ৫শ ৯১জন। এর মধ্যে নিয়ামতপুর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৭শ ৬৮, পুরুষ ৯১ হাজার ২শ ৭৪, মহিলা ৯৫ হাজার ৪শ ৯৪, পোরশা উপজেলায় মোট ভোটার ৯৭ হাজার ৬শ ৯৯, পুরুষ ৪৮ হাজার ২শ ৭২, মহিলা ৪৯ হাজার ৪শ ২৭, সাপাহার উপজেলায় মোট ভোটার  ১ লক্ষ ১৮ হাজার  ১শ ৪১, পুরুষ ৫৯ হাজার ৪শ ৩৯, মহিলা ৫৮ হাজার ৭শ ০২ জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ