নওগাঁ-১ মনোনয়নপত্র যাচাই-বাছাই এ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ও ১ জনের বাতিল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৫:০৩ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে ৮জন মনোনয়নের মধ্যে রিটার্নিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক ৭জনের মনোনয়ন বৈধ ও ১জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন।

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, বিএনপির মনোনীত প্রার্থী নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও  সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী, পোরশা উপজেলার সহ-সভাপতি মাসুদ রানা, প্রার্থী জাতীয় পাটির প্রার্থী পোরশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,  নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্ত্রীয় কমিটির সদস্য আকবর আলী কালু, বামগণতান্ত্রিক জোট প্রার্থী মঙ্গল কিসকু, নিকট ইসলামী আন্দোলন বাংলাদেশের  প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

অপর দিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) মনোনীত প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ