নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁ-১ আসনের আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার নিয়ামতপুর উপজেলা সদরের ইউনিয়নের গ্রামের ভোটাদের দ্বারে দ্বারে উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকার জন্য ভোট চান এবং কুশল বিনিময় করেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপি ইউনিয়নে গণসংযোগ শেষে বেলা ৩টায় বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করেন।
নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইমের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুবলীগ নেতা সেলিম রেজা রিপনসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী।
অপরদিকে হাই কোর্টের রিটের আপিলের রায়ে মোস্তাফিজুর রহমান বিএনপির প্রার্থী চুড়ান্ত হওয়ায় গত রবিবার সন্ধ্যায় গাবতলী বাজারে তার নিজের চাতালে এক কর্মী সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিএনপির ও ২০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।
মঙ্গলবার সকাল ১০টায় ৪০/৫০টি মোটর সাইকেল নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন মোস্তাফিজুর রহমান। দিনব্যাপির উপজেলার সদর ইউনিয়ন, রসুলপুর ইউনিয়ন হয়ে পোরশা এবং সাপাহার উপজেলার বিভিন্ন এলাকা নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে সাথে ছিলেন রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন স্তারের নেতা কর্মীবৃন্দ।
You must be logged in to post a comment.