নওগাঁ-১ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন: সাধন চন্দ্র

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৪ অপরাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

গত ১০ বছরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশের চলমান সকল উন্নয়নগুলো বন্ধ হয়ে যাবে।

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই নিয়ামতপুর, পোরশা সাপাহারকে দুর্নীতি ও মাদককে ম্লান করে আগামী প্রজন্মকে সুন্দর ও সুষ্ঠু সমাজ উপহার দিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে সহযোগীতা করুন।’ রোববার বেলা ১২টায় জেলা পরিষদ অডিটারিয়ামে নিয়ামতপুর উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভায় নওগাঁ-১ আসনের আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।  তিনি বলেন, ‘গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার নিয়ামতপুরে ব্যাপক উন্নয়ন করেছে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ের মাসে নৌকা প্রতীকে ভোট দিয়ে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। শুধু তাই নয় মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করতে পারছে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানেই দেশের অর্থ লুটপাট, বিদেশে পাচার ও রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদ-সন্ত্রাসের উত্থান হবে। তাই চলমান উন্নয়ন ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নৌকার কোন বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে আগামী ৩০ ডিসেম্বর সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি, নওগাঁ জেলা আওয়ামলীগের কার্য নির্বাহী সদস্য বিষদ মনি টপ্যের সভাপতিত্বে ও পাড়ইল ইউনিয়ন আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি স্বপন কর্মকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, রাজশাহী বঙ্গবন্ধু কলেজের প্রভাষক লুৎফর রহমান, রাজশাহীর প্রেমতলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জোগেন্দ্র নাথ সরেন, আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সোনাতন টুডু, সাংগঠনিক সম্পাদক বরুন রবিদাস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন সুমন, যুবলীগ নেতা ফয়সাল রেজা খোকন, সেলিম রেজা রিপন, নিতাই চন্দ্র প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ