নওগাঁ-১ আসন নৌকায় সাধন ধানের শীষে মোস্তাফিজুর

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮, ৩:৪১ অপরাহ্ন
নওগাঁ-১ আসন নৌকায় সাধন ধানের শীষে মোস্তাফিজুর

পোরশা(নওগাঁ)প্রতিনিধি।।

আসন্ন একাদশ সংসদ নিবার্চনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার । কেন্দ্রীয় আওয়ামীলীগ কাযার্লয় থেকে তিনি মনোনয়নের চিঠি বুঝে নেন। অপরদিকে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।

তিনি শুক্রবার কেন্দ্রিয় বিএনপি কার্যালয় থেকে তিনি মনোনয়নের চিঠি বুঝে নেন। আসনটিতে বিএনপি থেকে পরপর তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী সহ আর একজন প্রার্থী থাকলেও তাদের  মনোনয়ন দেওয়া হয়নি। কেন তাদের মনোনয়ন দেওয়া হয়নি এনিয়ে এলাকায় আলোচনা হলেও এব্যাপারে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে কথা বললে তারা কিছু বলতে রাজি হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ