নওগাঁ-১ আসনে ১ডজন প্রার্থীর মধ্যে কে পাবেন বিএনপির মনোনয়ন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ৭:০৮ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ)।।
নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ১ডজন প্রার্থীর মধ্যে কে পাবেন দলীয় মনোনয়ন এখন এই আলোচনা সমালোচনাই চলছে দলটির নেতাকর্মীদের মধ্যে। ইতোমধ্যে এ আসন থেকে বিএনপির ১২জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর ঐ ১২জনই দলীয় মনোনয়ন পাবেন বলে আশা করছেন।
জানা গেছে, নওগাঁ-১ আসনটি পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছেন বিএনপি থেকে ৩বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, বিএনপির নেতা শাহ আহম্মদ মোজাম্মেল, ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাহিন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আরিফ কাওসার, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেতা আজহারুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পোরশা উপজেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম গামা, সাপাহার উপজেলার গোয়ালা ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন।
আসনটিতে বিএনপির একাধীক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় এলাকার সকলস্থানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে এখন আলোচনা-সমালোচনা আর ভোটের হিসাব নিকাশ। তবে স্থানীয় নেতারা বলছেন কেন্দ্র থেকে যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সকলেই এক হয়ে কাজ করবেন।এদিকে একক প্রার্থী হিসাবে দল থেকে মনোনয়ন পাবেন, আওয়ামী লীগ থেকে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, জাতীয় পার্টি থেকে আকবর আলী কালু, ইসলামী আন্দোলন থেকে মাওলানা মোস্তাফিজুর রহমান ও এলডিপি থেকে আবু হেনা মোস্তফা কামাল। তবে এ আসনে জাতীয় পার্টি ও এলডিপি প্রার্থীর নির্বাচনে থাকা না থাকা দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানাগেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ