নওগাঁ-১ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন ৩জন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৪:৪৯ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এবং দলীয়ভাবে মনোনীত প্রার্থীদেরকে চিঠিও দেয়া হয়েছে।

নওগাঁ-১ আসনে (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) বিএনপির ধানের শীষ মার্কায় ১২জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৩জনকে দলের চিঠি দিয়ে মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন আসনটির তিনবারের নির্বাচিত সাবেক সাংসদ ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী, নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা। তারা ৩জনই দল থেকে দেওয়া মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন।

জানা যায়, কৌশলগত কারনে এ আসনে একাধীক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জানা যাবে কে থাকছেন এ আসনে বিএনপি মনোনীত চূড়ান্ত প্রার্থী। এর আগে দল থেকে মনোনয়ন পাওয়ার আশায় এ আসন থেকে ১২জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছিলেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ