জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার লড়াইয়ে নওগাঁ-১ আসনে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে মোট ১৪ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের ১ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন বর্তমান সাংসদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, জাতীয় পার্টির ১জন মনোনয়ন ক্রয় করেছেন পোরশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্ত্রীয় কমিটির সদস্য আকবর আলী কালু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ১২জন। এরা হলেন সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ ছালেক ুেচৗধুরী, নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, পোরশা উপজেলা বিএনপির সহ-সভাপতি লায়ন মাসুদ রানা, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ পাহিন, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাওসার, সাবেক শিবির নেতা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আজাহরুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের সাবেক সদস্য রফিকুল ইসলাম গামা, সাপাহার ্উপজেলার গোয়ালা ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন।
নওগাঁ-১ আসনে কেন্দ্র সংখ্যা ১শ ৫৬টি এবং মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৬ শ ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯শ ৫৫জন এবং মহিলা ভোটার ২ লাখ ০৩ হাজার ৫শ ৯১জন। এর মধ্যে নিয়ামতপুর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৭শ ৬৮, পুরুষ ৯১ হাজার ২শ ৭৪, মহিলা ৯৫ হাজার ৪শ ৯৪, পোরশা উপজেলায় মোট ভোটার ৯৭ হাজার ৬শ ৯৯, পুরুষ ৪৮ হাজার ২শ ৭২, মহিলা ৪৯ হাজার ৪শ ২৭, সাপাহার উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ১৮ হাজার ১শ ৪১, পুরুষ ৫৯ হাজার ৪শ ৩৯, মহিলা ৫৮ হাজার ৭শ ০২ জন।
You must be logged in to post a comment.