নওগাঁ সীমান্ত থেকে ৩২ লাখ টাকা মূল্যের ১৬টি সোনার রড উদ্ধার, আটক-২

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮, ৬:০৪ অপরাহ্ন
প্রতীকী ছবি।

আর, আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে ১৬ বিজিবি।

বুধবার ভোর রাতে উপজেলার আদাতলা সিমান্ত থেকে সোনার রড গুলো উদ্ধার করা হয়।

সাপাহার আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, বুধবার ভোর রাতে তার নেতৃত্বে ১৬ বিজিবির একটি টহল দল ওই সীমান্তের টহল দিচ্ছিল। এসময় সীমান্তে তাদের দেখতে পেয়ে কয়েকজন যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ও ব্যাগ তল্লাশি করে ৮ শ’ ১৭ গ্রাম ওজনের ১৬ টি সোনার রড পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় ৩১ লক্ষ ৫২ হাজার ৮৫৪ টাকা। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

অপরদিকে বিজিবি-১৪ ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল খাদেমুল বাসার জানান, ওই দিন রাতে সোনা পাচার কাজের সাথে জড়িত থাকার অভিযোগে হামিদুর হক এবং সাদেকুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ