নওগাঁ সদর আসন-৫, বাবা মরহুম জননেতা আব্দুল জলিলের কবর জিয়ারত করলেন আ’লীগ প্রার্থী জন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৮:৫৭ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।

নওগাঁয় আ’লীগের প্রার্থী নিজাম উদ্দিন জলিল জন বাবার কবর জিয়ারত ও বঙ্গবন্ধু, প্রধান মন্ত্রীসহ জাতীয় নেতাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় নেতা কর্মীর সঙ্গে দেখা করলেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন নিয়ে নওগাঁয় ফিরে প্রথমেই বাবার কবর জিয়ারত দিয়ে শুরু করলেন।

নওগাঁ-৫ নওগাঁ সদর আসনে বাংলাদেশ আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও সফল বাণিজ্য মন্ত্রী প্রয়াত জননেতা আব্দুল জলিলের পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন মনোনয়ন নিয়ে নওগাঁয় ফিরেন। প্রথমে বাবার কবর জিয়ারত করে দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধু, প্রধান মন্ত্রীসহ জাতীয় নেতাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নওগাঁ-৫ আসনের সর্বস্তরের নেতাকর্মীকে এক হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার ভোট করার আহবান জানিয়ে সকল মিথ্যচারের কথা ভুলেগিয়ে মরহুম আব্দুল জলিলের স্বপ্ন বাস্তবায়নে একযোগে নৌকার হয়ে কাজ করতে বলেন।

এসময় শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ সহ পুরো উপজেলায় আ’লীগের নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এ সময় উপিস্থত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহ, ইলিয়াস তুহিন, যুবলীগের সাবেক সভাপতি ও চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সহ আ’লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ আসনে আ’লীগের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে ও আ’লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে। যদি কোন কারণে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এর মনোনয়ন বাতিল হয় সেক্ষেত্রে আব্দুল মালেক এ আসনে আ’লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা প্রদান করবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ