নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৯:৩১ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁ মেডিকেল কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সিভিল সার্জন চত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফজলে রাব্বী বকু, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী  মিজানুর রহমান, সাবেক এমপি আব্দুল মালেক, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির  সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌরসভা মেয়র নাজমুল হক সনি, আ’লীগ নেতা নিমর্ল কৃষ্ণ, জেলা বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আজিজুল হক, সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুল আলম সিদ্দিকী, স্বাচিপ এ জেলা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডাঃ রতন কুমার সিংহ, ডাঃ মুক্তার হোসেন, ডাঃ আবু জার গাফফার, অভিভাবক আঃ মালেক, শিক্ষার্থী অর্পিতা দাস প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় মেডিকেল কলেজ ও নওগাঁ সদর হাসপাতালের অন্যান্যা ডাক্তার ও নার্স, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধিজনরা উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে। যেহেতু মেডিকেল কলেজের কোন ভবন নাই। আপাতত নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় পাঠদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আবাসিকের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ চারটি মেডিকেল কলেজের নাম ঘোষণা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ