আর, আর চৌধুরী, নওগাঁ ।।
পুলিশি বাধার কারনে নির্ধারিত স্থান নওগাঁ নওজোয়ান মাঠের সামনের প্রধান সড়কে পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবৈধ সরকারের অবৈধ রায়ের প্রতিবাদে মানব বন্ধন কর্মসুচী করতে পারেনি নওগাঁ জেলা জাতীয়তা বাদী মহিলা দল।
পরে পুলিশ বেষ্টনীর মধ্যে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন চলাকালে জেলা মহিলা দলের আহবায়ক ও সাবেক এমপি রায়হান আকতার রনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা মহিলা দলের সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, যুগ্ম আহবায়ক সামিনা পারভীন, মহিলা দলনেত্রী ও রানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম ও পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর অবৈধ রায়ের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল রতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
You must be logged in to post a comment.