নওগাঁয় একই স্থানে একই সময়ে জেলা যুবলীগ ও বিএনপি ও এটিম মাঠে ছাত্রলীগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে মহিলা যুবলীগের পক্ষে একই সময়ে সমাবেশের আহবান করায় সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসন।
এদিকে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বলেন, ”বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির নামে মিথ্যে ইস্যু তৈরি করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সময় তারা যে বক্তব্য দিচ্ছে তারিই প্রতিবাদে আমরা জেলা আওয়ামীলীগের নিদের্শে জেলা ছাত্রলীগের ২৮ ডিসেম্বর শহরের এটিম মাঠে প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করেছিলাম।
কিন্তু জেলা প্রশাসন কাছ থেকে আমরা অবগত হয়েছি একই স্থান ও সময়ে বিএনপি ও জেলা যুবলীগ, এ-টিম মাঠে ছাত্রলীগ পক্ষে একই সময়ে সমাবেশের ডাক দেওয়া সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করায় আমরা জেলা ছাত্রলীগ এ প্রতিবাদ সমাবেশ স্থগিত করেছি। এবং পরবর্তীতে সমাবেশের বিষয়ে সিন্ধান্ত যানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।”
এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহসিন আলী চৌধুরী মাসুম, নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মইনুল হোসেন রানা, নওগাঁ জেলা ছাত্রলীগ, যুগ্ম সাধারণ সম্পাদক আফসিন হসেন তন্ময়, উপদপ্তর সম্পাদক বিশ্বজিৎ সাহা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুপ্রিয় রায় আকাশ, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি গত সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে কার্যকর হয়ে ২৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টা পর্যন্ত বলবৎ থাকবে। এসময় সকল ধরনের সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
You must be logged in to post a comment.