আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলা রিটার্নিং অফিসার মোঃ মিজানুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা দেন।
নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আওয়ামীলীগের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপ্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩৬৪।
নওগাঁ-২ (ধামইরহাট-পত্মীতলা) আসনে আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খাঁন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯৯ হাজার ৯১৬ ভোট।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৭৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ১শ’৪২।
নওগাঁ-৪ (মান্দা) আসনে আওয়ামীলীগের প্রার্থী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবুল হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামানিক ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪৯ হাজার ৯৭১। নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামীলীগের প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৮৭৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮৩ হাজার ৭৫৯।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ালীগের প্রার্থী ইসরাফিল আলম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৪২৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলমগীর কবীর ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪৬ হাজার ১৫৪।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.