আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ জেলার আন্তরুটে সকল বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তীতে পড়েছে হাজার-হাজার সাধারন যাত্রীরা। ফলে বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা অটোরিক্সা ও ব্যাটারি চালিত চার্জারে যেতে বাধ্য হচ্ছেন। এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। শুক্রবার সকাল ৯টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্দেশে বাস চলাচল বন্ধ হয়। চলাচলের ভোগান্তী নিরসনে দ্রুত প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন সচেতনরা।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক কোন নিয়মনীতি না মেনে গত তিন মাস থেকে ঢাকা থেকে নওগাঁ রুটে ‘ফারুক এন্টারপ্রাইজ’ নামে বাস চলাচল করছেন। তিনি মালিক সমিতিতে ভর্তি ও রুট পারমিট না নিয়ে গত ১৫/২০ দিন থেকে আবারও নতুন করে ৪/৫টি বাস চলাচল করায় নিয়মনীতি ক্ষুন্ন হচ্ছে এবং বাস চলাচলে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তিনি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে অস্থীতিশীলতা পরিবেশ সৃষ্টি করেছেন।
সমিতির নিয়ম মানতে একাধিকবার চিঠি দেয়া হলেও কোন সদুত্বর না দিয়ে তিনি জোরপূর্বক ভাবে বাস চলাচল করছেন। একারণে সকাল থেকে আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে নওগাঁ থেকে রাজশাহীগামী ও নওগাঁ থেকে জয়পুরহাট গামী সকল বাস চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আজ শনিবার এ সংবাদ সংগ্রহ করাকালে দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে।
তবে রাজশাহীর বাসগুলো শুক্রবার নওগাঁতে অবস্থায় করায় তারা সকালে যাত্রী নিয়ে ফিরে গেলেও আর আসেনি বলে জানা গেছে।
শহরের পার-নওগাঁ মহল্লার সাইদুর রহমান বলেন, জেলার সাপাহার উপজেলায় যাবেন ভাগনির বিয়ের অনুষ্ঠানে। বেলা ১১ টায় বাড়ি থেকে বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলাচল বন্ধ। দীর্ঘক্ষন অপেক্ষায় থাকার পর অটোরিক্সা (সিএনজি) করে কয়েক দফায় যেতে হবে। এতে তার বাড়তি ভাড়াও গুনতে হবে বলে বলে জানান তিনি।
কয়েকজন বাস চালক বলেন, সকালে বাস স্ট্যান্ডে এসে দেখি চেনবন্ধ (টিকিট মাস্টার নাই)। মহাজনের গাড়ী মহাজন বন্ধ রাখলে তো আমাদের কিছু করার নাই। তবে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে কোন সমস্যা না। সকল শ্রমিক সকাল থেকে বসে বসে সময় কাটাতে হয়েছে।
তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি সাংবাদিকদের কাছে কোন কিছু বলতে চাননি।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল আলম বলেন, ফারুক এন্টারপ্রাইজ নিজ স্বার্থ চরিতার্থ করতে অভ্যন্তরীন রুট থেকে ঢাকায় বাস চলাচল করাচ্ছেন। অনিয়মতান্ত্রিক ভাবে গাড়ি চালানোর বিষয়ে গত ১৭/১২/১৮ ইং তারিখে ফারুক এন্টারপ্রাইজকে তিন দিনের মধ্যে সুষ্ঠু সমাধানের জন্য একটি পত্র দেয়া হয়েছিল। কিন্তু তিনি পত্রের কোন সদুত্বর না দিয়ে সমিতির কোন নিয়ম না মেনে জোর পূর্বক ভাবে রাস্তায় বাস চলাচল করেছেন। এটাকে সুন্দর একটা পরিবেশ তৈরী করতে বাস চলাচল বন্ধ রেখে প্রতীকি ধর্মঘট পালন করা হচ্ছে। অপরদিকে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার কারনে ব্যাপক দূর্ভোগের শিকার হাজার-হাজার যাত্রী সাধারন বাস চলাচল স্বাভাবিক করতে প্রশাসন, বাস মালিক গ্রুপ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতি জরুরী আশু পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
You must be logged in to post a comment.