আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁ অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাথে নওগাঁ সদর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নিজাম উদ্দীন জলিল জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দীন জলিল জন।
বৃহস্পতিবার দুপূরে এ্যাসোসিয়েশনের হল রুমে জেলা অ্যাড. বার এ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর সাফী মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল বাকী, সাধারন সম্পাদক অ্যাড. ফিরোজ মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক পিযূস কুমার সরকার, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম।
এ ছাড়্রা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন, আওয়ামীলীগ নেতা ইমরান হোসেন, শ্রমিকলীগ নেতা কামরুল হাসান চৌধুরী, আমিনুল ইসলাম প্রমূখ।
এ সময় নিজাম উদ্দীন জলিল জন বলেন, তিনি নির্বাচিত হলে প্রধান মন্ত্রীর হাত যেমন শক্তিশালী হবে তেমনি, তার বাবা প্রয়াত আব্দুল জলিলের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে আধুনিক নওগাঁ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.