নওগাঁয় ৮ বছরের শিশু নাতনীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দাদাকে আটক করেছে থানা পুলিশ।
সম্পতি প্রতিবেশী দাদা কর্তৃক শিশু নাতনীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছীর মিঠাপুর ইউনিয়নে।
মামলা ও স্থানিয় সূত্রে জানাযায়, গত শনিবার ১৮ জুন দুপুরে শিশুটিকে বাড়ীতে একা পেয়ে প্রতিবেশী দাদা আতাহার আলী (৫৫), শিশুটিকে খাবার জিনিস কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করেন।
ঐ দিনই সন্ধ্যায় শিশুটি অসুস্থ হলে “প্রস্রাবের সমস্যা হলে” প্রাথমিক চিকিৎসাসহ শিশুকে ঔষধ খাওয়ায় তার মা। এতেও সুস্থতা লাভ না করায় এক পর্যায়ে ঐ শিশু তার মাকে জানায়, আতাহার দাদা আমাকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে “কোলে বসে নিয়ে” খারাপ কাজ করে ব্যাথা দিয়েছে।
শিশু মেয়ের মুখে এমন কথা শোনার পরই ঐ শিশুটির মা পরের দিন ১৯ জুন রাতে বদলগাছী থানায় লিখিত এজাহার দাখিল করলে থানা পুলিশ ঐ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিশু ধর্ষণকারীকে আটক করেন।
আটককৃত আতাহার আলী (৫৫), নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের মৃত মেহের জানের ছেলে।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করার পরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে সোমবার বিকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.