নওগাঁয় আনুমানিক ৫শ’ লিটার চোলাই মদ তৈরীর উপকরণ উদ্ধার পৃর্বক ধ্বংস করলো থানা পুলিশ।
মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নওগাঁর বদলগাছী প্রেসক্লাব এর সভাপতি ফজলে মওলা সহ কয়েক জন সাংবাদকর্মী চোলাই মদ তৈরির উপকরণ (মালামাল) দেখতে পেয়ে বদলগাছী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ৬টি কন্টনার, ৩টি ড্রাম, ও ৫টি বোতলে রাখা আনুমানিক ৫শ’ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার পূর্বক ধ্বংস করেন।
এব্যাপারে বদলগাছী থানার এস আই মনোয়ার জাহান বলেন, স্থানিয় সাংবাদিক ফজলে মওলার মাধ্যমে খবর পেয়ে উপজেলার মথুরাপুর ইউপির কাষ্ঠগারি পাহানপাড়া গ্রামের একটি পুকুর পার থেকে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে তা ধ্বংস করা হয়।
এলাকাবাসি বলেন, দীর্ঘদিন থেকে এগ্রামের আদিবাসীরা ২/৩ জন বাদে সকলেই চোলাই মদ তৈরি ও কেনাবেচা’ ব্যবসা করে আসছেন।
এমনকি মামলা দিলেও আদালত থেকে জামিনে এসে ফের চোলাই মদ কারবারীতে জড়িয়ে পরেন। এছাড়া মাঝেমাঝেই থানা পুলিশ এসে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর উপকরণ ধ্বংস করেদিলেও কোন লাভ হয় না।
মিডিয়াতে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, এখানে প্রতিদিন বিকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত চোলাই মদ কেনাবেচা হয়। পাশাপাশি চোলাই মদ তৈরি’র কাজও রাত জেগে।
এখানে তৈরিকৃত চোলাই মদ বদলগাছী উপজেলার বিভিন্ন স্থানে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে পৌছানো সহ নওগাঁ জেলার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে সরবরাহ হয়।
এব্যাপারে স্থানিয় ইউপি চেয়ারম্যান মাসুদ রানা সংবাদকর্মীদের বলেন, এদেরকে অনেক বার নিষেধ করা হয় কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তবে থানা পুলিশ যদি নিয়মিত অভিযান সহ কঠোরভাবে আইনানুগ পদক্ষেপ গ্রহন করেন সেক্ষেত্রে মাদক মুক্ত করা সম্ভব হতেপারে।
You must be logged in to post a comment.