নওগাঁয় ৫শ’টি ডিম দিবে মুরগি, লোভ দেখিয়ে ৩৬২ পরিবারের সাথে প্রতারণা

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৯:৫৫ অপরাহ্ন

নওগাঁয় একেক’টি মুরগি ৫শ’টি ডিম দিবে, প্রতি প্ররিবারে সেই মুরগি ২০টি করে দেওয়ার নামে ৩৬২ পরিবারের সাথে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

নওগাঁর সাপাহার উপজেলার গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে এমন লোভনীয় প্রতারণার ফাঁদে ফেলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রের দু’জন সদস্য। জামালগঞ্জ জয়পুরহাট জেলার ঠিকানায় জনতা মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের ব্যানার ব্যবহার করে এপ্রতারণার ফাঁদ পাতেন তরা। জানা গেছে, অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে মনির হোসেন ও তার এক সহযোগী সাপাহার উপজেলার প্রত্যন্ত অঞ্চল পিছলডাঙ্গা গ্রামে আসেন এবং তারা জনতা মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে এসেছেন বলে নিজেদের পরিচয় প্রকাশ করে

ঐ এলাকার প্রতিটি গ্রাম হতে একজন করে নারী পুরুষকে নেতা-নেত্রী নিযুক্ত করেন এবং প্রথমে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেন।

পরে তাদেরকে সঙ্গে নিয়ে একটি পরিবারে সহজ কিস্তিতে ৫০০টি ডিম পাড়া ২০টি করে মুরগি এবং মুরগির বাসযোগ্য একটি করে ঘর প্রদান করা হবে এমন লোভ দেখিয়ে প্রতারণা ফাঁদের বিস্তার ঘটায়। এরপর দুই একজন নেতা-নেত্রীকে ১০টি করে মুরগিও প্রদান করেন। সুযোগ বুঝে পরে তারা তাদের হ্যাচারি ফার্মের একটি কাগজে মুরগির ঘর বাবদ ৫০০ করে টাকা আদায় করে পরে মুরগি প্রদান করা হবে।

বলে পিছলডাঙ্গা গ্রামের ৪৪ জনের কাছ থেকে ২২ হাজার টাকা, সিংগাহার গ্রামের ২০ জনের কাছ থেকে ১০ হাজার টাকা, মধ্যপাড়া গ্রামের ২৫ জনের কাছ হতে ১২ হাজার ৫০০ টাকা, পোকড়াহার গ্রামের ৪০ জনের কাছ থেকে ২০ হাজার টাকা, ধর্মপুর গ্রামের ১০০ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা, মলপাড়া গ্রামের ৪০ জনের কাছ থেকে ২০ হাজার টাকা, বিদ্যানন্দী গ্রামের ৪০ জন সদস্যের কাছ থেকে ২০ হাজার টাকা এবং শাহাবাজপুর গ্রামের ১০০ জনের কাছ থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৯২ হাজার টাকা গ্রহণ করে মুরগি দেওয়ার কথা বলে তাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করতে প্রত্যেক সদস্যের কাছ ০১৭৩৮৩৬৪২৩৭ ও ০১৭১৭৩৮০৪৩৯ নম্বর মুঠোফোন নম্বরদিয়ে চম্পট দেয়।

গত ২০ অক্টোবর টাকা আদায় করে ২১ অক্টোবর তাদের দেওয়া ফোনগুলো খোলা থাকলেও রহস্যজনকভাবে ২২ অক্টোবর হতে ফোনগুলো বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর পিছলডাঙ্গা গ্রামের ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সঙ্গে কথা বলেন। বিষয়টি খতিয়ে দেখার পূর্বেই চতুর প্রতারকদ্বয় এলাকা হতে পলায়ন করে অন্যত্র গিয়ে গা ঢাকা দেয়।

এব্যাপারে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, বিষয়টি জানা নেই, কিংবা কেউ তাঁকে জানায়নি।

ঘটনাটি জানালে প্রতারকদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ