আর, আর চৌধুরী, নওগাঁ ।।
“কাব স্কাউটিং এর জাগরন, বাংলাদেশের উন্নয়ন“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ নওগাঁ জেলা কাব ক্যাম্পুরী-২০১৮ এর উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান। শুক্রবার বিকেলে নওগাঁ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট গোলাম মোঃ শাহ নেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা শাখার সম্পাদক ও সীমান্ত পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সাকলাইন।
You must be logged in to post a comment.