নওগাঁয় ৪ হাজার ৭শ’ প্রদীপ জ্বেলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৪ অপরাহ্ন
৪৭তম শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় নওগাঁ শহরের মুক্তির মোড় মাইক্রোস্ট্যান্ডে ৪ হাজার ৭শ’ প্রদীপ জ্বেলে আলোক প্রজ্জ্বলন করা হয়। ছবি : নওগাঁ প্রতিনিধি....

আর,আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

আলোচনা সভা, আলোর মিছিল ও ৪৭তম শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৪ হাজার ৭শ’ প্রদীপ জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলনের মধ্যদিয়ে নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

গত শুক্রবার সন্ধায় এ উপলক্ষে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান, ডা. ময়নুল হক দুলদুল, কবি আতাউল হক সিদ্দিকী, সাবেক প্রকৌশলী গুরুদাস দত্ত, সংগঠনের উপদেষ্টা বিন আলি পিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক এমএম রাসেল, নাইস পারভীন প্রমুখ।

পরে হাতে হাতে মোমবাতি প্রজ্জ্বলন করে একটি আলোর মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মাইক্রোস্ট্যান্ডে বুদ্ধিজীবী হত্যার ৪৭ বছর উপলক্ষে ৪ হাজার ৭শ’ প্রদীপ জ্বালানো হয়। এই সময় আলোক প্রজ্জ্বলন দেখতে সব বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড় জমে।

সংগঠনের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বারী বলেন, তরুণ প্রজন্মের কাছে আজকের এই দিনের (বুদ্ধিজীবী) বিশেষ গুরুত্ব তুলে ধরার জন্য এ আয়োজন করা হয়েছে। সেই সময় স্বাধীনতা ও ভাষা আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করে শাহাদত বরণ করেছেন বুদ্ধিজীবীরা। তাদের চেতনা বুকে ধারণ করে তরুণ প্রজন্মকে জাগ্রত করতে আলোক প্রজ্বলন করা হয়।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ