নওগাঁর রাণীনগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারীকে আটক করেছে।
আটককৃতদের শুক্রবার ১৯ আগষ্ট নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।
এরপূর্বে বৃহস্পতিবার দিনগত রাতে রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তাদের আটক করেন পুলিশ।
আটককৃত দু’জন মাদক কারবারী হলেন, রানীনগর উপজেলার পশ্চিম বালূভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু (৩৬) এবং একই এলাকার পূর্ব বালুভরা গ্রামের ময়েজ শাহার ছেলে রিন্টু শাহা ওরফে জামিল (৩৫)।
রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দু’জন মাদক ব্যবসায়ী নওগাঁ সদরের কাঠালতলী মোড় থেকে পায়ে হেটে মাদক নিয়ে রাণীনগরের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে থানার এস আই সাজ্জাদ হোসেনকে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পাঠানো হয়। পশ্চিম বালূভরা ডালপট্টি পাড়া এলাকায় পুলিশ তাদেরকে তল্লাশী করেন এবং তল্লাশিকালে শ্যামল মৃধার নিকট থেকে ২ কেজি এবং রিন্টু শাহার নিকট থেকে ২ কেজি, মোট ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশজুড়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলাতেও এই মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
এব্যাপারে মামলা দায়ের পূর্বক আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
You must be logged in to post a comment.