আর, আর চৌধুরী, নওগাঁ।।
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ পালিত হযেছে।
এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা সামবায় অফিস ও স্থানীয় সমবায়বৃন্দরা এর আয়োজনে রবিবার সকালে জেলা সমবায় কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার সেলিমুল আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যোর মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
You must be logged in to post a comment.