নওগাঁয় ৩৩৩ জন অসহায় ও হতদরিদ্র পেল নগদ ১০ লাখ টাকা

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৮:৩৩ অপরাহ্ন

নওগাঁয় ৩শ’ ৩৩জন অসহায়, দু:স্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আহবানে বেসরকারী অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে যমুনা ব্যাংকের অর্থায়নে শনিবার ১৬ এপ্রিল দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অর্থ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালক ও বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বেলকন গ্রুপের জিএম আবু ওয়াহিদ হোসেন আলাল, যমুনা ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার এএইচএম রায়হানুল আলম, সহকারী ম্যানেজার জেনসিনা আক্তার বানু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ৩শ’ ৩৩জন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে নগদ ১০ লাখ টাকা বিতরন করেন।

অনুষ্ঠানে বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে শীত মৌসুমে শীতার্ত ও দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হযেছে। এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ৩শ’ ৩৩ জন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা বিতরন করা হলো। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ