আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
মাদক সন্ত্রাস নির্মুল ও বেকার সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে বাঁধন ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেড নওগাঁ জেলায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ৩০৫ জন বেকার যুবক কে স্বেচ্ছা সেবক নিয়োগের মধ্য দিয়ে তাদেও পূর্ণবাসন ও কর্মস্থানের ব্যাবস্থা নিচ্ছে। ইতি মধ্যে নওগাঁয় ৯০ জন বেকার কে স্বেচ্ছাসেবক নিয়োগের মধ্যে দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্ঠি করেছে বাঁধন ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেড।
বাঁধন ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম জিমি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ও দেশ থেকে মাদক নির্মুল, বেকারত্ব দূরীকরন, ইপটিজিং বন্ধ এবং ব্যাপক কর্মসংস্থান র্সষ্টির মধ্য দিয়ে দেশকে আরও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নওগাঁয় কাজ করে যাচ্ছি। ইতি মধ্যে নওগাঁ সিভিল সার্জন ডাঃ মোমিনুল হকের সহযোগিতায় সদও হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৯০ জন বেকার কে প্রত্যেক কে ৫ হাজার টাকা সন্মানী ভাতায় স্বেচ্ছাসেবী নিয়োগ করেছি। জেলায় মোট ৩০৫ জন কে একই ভাবে উল্লেখিত স্থান গুলোতে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে। তিনি বলেন সরকারের সহযোগিতা পেলে বাঁধন ইন্টার ন্যাশনাল সার্ভিস লিমিটেড স্বাস্থ্য সেবায় অগ্রনী ভ’মিকা পালনে সক্ষম হবে ।
You must be logged in to post a comment.