নওগাঁয় ৩শত পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ ২ জন আটক

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৮:৫৮ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে ৩শ পিস নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুস সাত্তার (৩০) ও একই গ্রামের মৃত ইসরাইলের ছেলে মাসুদ রানা (৩৫)।

জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আদাতলা সীমান্ত এলাকার জালশুকা নামক স্থানে বিজিবির একটি দল টহলে ছিলো। আটককৃত দুজন ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হলে এক পর্যায়ে জিজ্ঞাসা বাদ করে বিজিবি। এসময় আটককৃতদের দেহ তল্লাশি করে ৩ শত পিস নেশা জাতীয় টাপেন্টা ট্যাবলেট উদ্ধার সহ তাদের আটক করেন বিজিবি। ঘটনার দিন রাতেই আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে বিজিবি ।

সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান জানান, সোমবার আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ