আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় প্রায় ২৮ কেজি ওজনের কষ্টি পাথরের গণেশ মূর্তিসহ উপজেলা আওয়ামীলীগের সংগাঠনিক সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গাকে (৪৬) আটক করেছে বিজিবি। শনিবার দুপূরে নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের রাঙ্গার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাঙ্গা বেতগাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-১৬ নওগাঁর অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্যে রাঙ্গা তার বাড়িতে রেখে দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবীব এর নের্তৃত্বে জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম এবং নওগাঁ সদর থানার পুলিশ সদস্যের নিয়ে একটি টাস্কফোর্স টিম অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে আটাশ কেজি আড়াইশ’ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। এ সময় রাঙ্গাকে আটক করা হয়।
অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার আরো জানান, আটককৃত রাঙ্গাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ২৮ লাখ ২৫ হাজার টাকা। কষ্টিপাথরের মূর্তিটি মামলার প্রয়োজনীয় কার্যক্রম শেষে প্রতœতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে। রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোলা জানান, আটককৃত আব্দুল আরিফ রাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সংগাঠনিক সম্পাদক পদে রয়েছেন।
You must be logged in to post a comment.