আর,আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁয় দু’দিনব্যাপী বসন্ত উৎসব শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
১৩ই ফেব্রুয়ারী’১৯ বুধবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা সমবায় চত্বরে জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর আয়োজন করে।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি আমিনুল করিম সাবু ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক প্রমুখ বক্তব্য দেন।
পরে জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জাতীয় ও স্থানীয় শিল্পীরা বসন্ত বরনের দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.