নওগাঁয় ১১৪ গ্রাম পুলিশ সদস্যকে বাই-সাইকেল দিলেন জেলা প্রশাসক

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৬:২৩ অপরাহ্ন

নওগাঁ জেলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪ জন গ্রাম পুলিশের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাই-সাইকেল বিতরণ করেন নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক।

২৯ জানুয়ারি শনিবার সকাল ১১টায় নওগাঁ জেলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এসব বাই সাইকেল বিতরন করা হয়।

প্রধান অতিথি হিসাবে এসব বাই সাইকেল বিতরন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ