আর, আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁয় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আহসান হাবিব মিজান (৩১) ও মোসলেম উদ্দীন (৩৩) কে আটক করেছে জেলার পত্নীতলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ঠুকনিপাড়া মোড়স্থ সালিগ্রাম রোড়ে একটি ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আকটকৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষণপাড়া গ্রামের মৃত. জহির উদ্দীনের ছেলে মোসলেম উদ্দীন ও একই এলাকার মৃত দীল মোহাম্মদ প্রামানিকের ছেলে আহসান হাবিব মিজান।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ঠুকনিপাড়া মোড়স্থ ওই ইটভাটায় ইয়াবা নিয়ে বিক্রির জন্যে মাদককারবারি অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই ইটভাটায় অভিযান চালিয়ে হাবিব মিজান ও মোসলেম উদ্দীনকে ২০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা পুলিশের কাছে ইয়াবা বিক্রির জরিত থাকার কথা শিকার করেছে এবং ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও থানার ওসি জানিয়েছেন।
You must be logged in to post a comment.