নওগাঁয় হেলমেট ও হাতুড়ি বাহিনীর তান্ডব ।।  গুরুতর আহত ২৬ জন আটক ৭ ।।  গ্রেফতার কয়েকশ’নেতাকর্মী গ্রেফতারের আতঙ্কে ঘরছাড়া

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ৭:১০ অপরাহ্ন
দুটি থানার কয়েকশ’ নেতাকর্মীরা পুলিশ বাহিনী কর্তৃক গ্রেফতার ও হেলমেট বাহিনীর মারধরের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি পুলিশের গ্রেফতার বা গ্রেফতার আতঙ্কের কথা অস্বীকার করেন....

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁ-৬ আসনে আত্রাই রানীনগর এলাকার বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা করায় গত এক সপ্তাহে সরকারের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী তোফা বাহিনী, হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনীর তান্ডবে দুই থানার ৬ জন গুরুতর আহত, প্রায় ২০ জন থানা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীকে মারধর করে আহত করার ঘটনাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং কয়েকশ’ নেতাকর্মী গ্রেফতারের আতঙ্কে ঘরছাড়া হয়েছে। দুই থানার কয়েকশ’ বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্ক পালিয়ে বেড়াচ্ছে।

গত মঙ্গলবার রাতে পারইল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে রানীনগর থানা পুলিশ। শাহীন উপজেলার কামতা গ্রামের মৃত আবুল মাষ্টারের পুত্র। তার বিরুদ্ধে থানায় কোন মামলা ছিল না।

এছাড়াও পুলিশ একডালা ইউনিয়নের টুং শিয়ালা গ্রামের কয়েকটি বিএনপির কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করে।

আত্রাই থানা বিএনপির আহ্বায়ক এস,এম রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, গত সোমবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বিশা ইউনিয়নের স্থল ওলমা গ্রামের আব্দুল মজিদ মাস্টার ও তার পুত্র মৃদুল আহমেদকে সরকারের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী তোফা বাহিনী ১০/১২টি মোটর সাইকেল যোগে ২০/২৫ জনের একটি দল তার বাড়িতে গিয়ে পিতা ও পুত্রকে ডেকে বের করে এবং তারা হাতুড়ি দিয়ে বাবাকে মেরুদন্ডে ও ছেলেকে হাঁটুর নিচে বেদম মারধর করে দইু পা ভেঙ্গে দেয়।

তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা দুটি হাতুড়ি ও ১টি মোবাইল সেট ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীরা তাদের দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে দেয়।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় তারা চিকিৎসাধীন রয়েছে। এছাড়া দারিয়াগাথী গ্রামের বিএনপি নেতা ফারুক হোসেন আত্রাই বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৫/৭টি মোটর সাইকেল যোগে ১০/১২ জনের মুখোশ পরা একটি দল তাকে বেদম মারধর দিয়ে গুরুতর জখম করে চলে যায়। তার আর্তচিৎকারে এলাকাবাসীরা উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

গত রবিবার রাতে শাহাগোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক লালনকে স্থানীয় শাহাগোলা বাজার থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে নিয়ে গিয়ে বেদম মারধর করে আহত করে। ফারুক ঐ ইউনিয়নের তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামের মৃত আহসান উল্লাহর পুত্র।

গত ৯ ডিসেম্বর রাতে উপজেলা গেটের সামনে ১০/১২টি মোটর সাইকেল যোগে হেলমেট বাহিনী বুকে অস্ত্র ঠেকিয়ে ডিবি পরিচয় দেয় এবং রাত ৯টায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তছলিম উদ্দীনকে উঠিয়ে নিয়ে গিয়ে খাজুর রোড়ের পাশে হাতুড়ি দিয়ে মারধর করে দুই পা ও হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে দেয় এবং পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঐ রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।

তছলিম উদ্দীন উপজেলার পারগুড়নই গ্রামের মৃত ফরু সাখিদারের পুত্র। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানালেও কোনো কাজ করেননি বলেও জানান তিনি।

এ ছাড়াও ঐ উপজেলার কয়েকশ’ নেতাকর্মীরা তোফা বাহিনী, হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী ও পুলিশ বাহিনীর আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেনে বলেও সাংবাদিকদের জানান তিনি।

এদিকে রানীনগর থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফারুক জেমস সাংবাদিকদের বলেন, গত সোমবার রাতে থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনছার আলীকে থানার গেটের সামনে ১০/১২ জনের হেলমেট বাহিনীরা লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেছে। বর্তমানে রানীনগর হাসপাতালে চিকিৎসাধান রয়েছেন।

ঐ রাতেই থানা যুবদলের যুগ্মসম্পাদক বেদারুল ইসলামকে উপজেলার কুবরাতলী বাজার হতে গোনা ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক ওয়াসেফ আলী ও কাশিমপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সুমন সরকারকে পুলিশ গ্রেফতার করেছে।

তাদেরকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এছাড়া গত ৯ ডিসেম্বর রাতে থানা বিএনপির যুগ্মসম্পাদক মেজবাউল হক লিটনকে, গত ১০ ডিসেম্বর রাতে একডালা ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সুলতানকে গ্রেফতার করে বিস্ফোরক মামলা দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

ঐ রাতেই পারইল ইউনিয়নের বগার বাড়ি নামক বাজারে বিএনপির নির্বাচনী অফিস ভেঙে দিয়েছে। এ ছাড়াও থানা ইউনিয়ন বিএনপির কয়েকশ’ নেতাকর্মীর বাড়িতে হানা দিয়েছে পুলিশ বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

দুটি থানার কয়েকশ’ নেতাকর্মীরা পুলিশ বাহিনী কর্তৃক গ্রেফতার ও হেলমেট বাহিনীর মারধরের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি পুলিশের গ্রেফতার বা গ্রেফতার আতঙ্কের কথা অস্বীকার করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ