নওগাঁয় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত, একজন আহত

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৭:৪৪ পূর্বাহ্ন

নওগাঁয় মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেল চালক মামুন ও ভ্যান চালক খোরশেদ আলম নামে দু’জন গুরুতর আহত হয়।

স্থানিয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১ টারদিকে ভ্যান চালক খোরশেদ আলম এর মৃত্যু হয়। নিহত ভ্যান চালক হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর পূর্বপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৫২)।

স্থানিয় সুত্রে জানাগেছে, গত রবিবার সকাল ১১ টারদিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের ধনজইলমোড় নামক স্থানে মোটর সাইকেল ও ভ্যানের সংঘর্ষ ঘটলে এসময় মোটর সাইকেল চালক মামুন (২৪) ও ভ্যান চালক খোরশেদ আলম (৫২) গুরুতর জখম হলে স্থানিয়রা জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।

এক পর্যায়ে ভ্যান চালক খোরশেদ আলমের অবস্থা গুরুতর হলে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল হাসপাতালে রের্ফাড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১ টারদিকে খোরশেদ আলমের মৃত্যু হয়। প্রতিবেদককে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন খোরশেদ আলমের ছেলে আল আমিন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ