আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নওগাঁর সাপাহার-পোরশা সড়কের তাজপুর গোহাটির নিকট ্এ মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে। নিহত দুই নারী হলেন সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের ভাগপারুল গ্রামের হাজের উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ওরফে কিনারবি (৫০) ও তার ছোট ভাই আনারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) বলে জানাগেছে।
নিহতদের পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারা দু’জনে তাদের এক নিকটতম অসুস্থ্য আতœীয়কে দেখার জন্য দুপুরে বাড়ী হতে বের হয়ে সাপাহার উপজেলা সদরে আসেন। এরপর তারা একটি অটো চার্জার ভ্যান যোগে উপজেলার আলীনগর গ্রামে যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের কে নিয়ে অটো ভ্যানটি উক্ত স্থানে পৌঁছিলে ইঞ্জিন চালিত গরু বোঝাই একটি ভুটভুটির সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে বড় জা’ মমতাজ বেগম (কিনারবি) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ছোট জা’ মনোয়ারা বেগম কে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। একই পরিবারের দু’জা’এর মর্মান্তিক এই মৃত্যুতে মহুর্তে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ সংবাদ সংগ্রহকরা কালে এব্যাপারে থানায় কোন মামলা হয়নি তবে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃত দুই মহিলার লাশ পরিদর্শন করেছেন বলে জানাগেছে।
You must be logged in to post a comment.