নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় খুশি আক্তার(১৭) নামের এক কিশোরী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

শনিবার  দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত খুশি আক্তার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

স্থানিয় ও পুলিশ সুত্রে জানাগেছে, কিশোরী খুশি তার পরিবারের সাথে চিকিৎসার জন্য অটোরিকশা চড়ে রাজশাহীতে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে খুশি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সড়ক দূর্ঘটনায় কিশোরী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ