আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
“সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা“ এই শ্লোগান নিয়ে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে একটি স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতামুলক কর্মসুচী উপলক্ষ্যে প্রতি শুক্রবারের ন্যায় আজ সকালে হাঁটার এবং সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য র্যালী বের করা হয়।
প্রতি শুক্রবারের ন্যায় আজ (১৮ জানুয়ারী) সকালে শহরের কেডির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে নওগাঁ সরকারী কলেজ হয়ে হাসপাতাল চত্বরে নওগাঁ মেডিকেল কলেজে যায়। প্রধান অতিথি হিসাবে র্যালীটির নেতৃত্ব দেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি নওগাঁ মেডিকেল কলেজে গিয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজের উদ্ধোধন করেন। এসময় কলেজে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী ও সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, শিক্ষার্থী সালমা খাতুন বক্তব্য রাখেন। তাদেরকে এই কাজে অংশ গ্রহন করার জন্য গোলাপ ফুল দিয়ে বরন করে নেন তিনি। পরে হাসপাতাল চত্বর থেকে বের হয়ে মুক্তির মোড় গিয়ে শেষ করেন। হাঁটার সময় সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য শহরের ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা, কামরুজ্জামান,ম অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট গোলাম মোঃ শাহ নেওয়াজসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, নওগাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
You must be logged in to post a comment.